নোটিশ বোর্ড

সমিতির সর্বশেষ ঘোষণা, সভার সময়সূচি ও জরুরি বিজ্ঞপ্তি

২৮ সেপ্ট

শিক্ষানবীশ আইনজীবীদের ‍নিয়ম শৃঙ্খলা

‍নিয়ম শৃঙ্খলা 📎 PDF

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বারে বিজ্ঞ আইনজীবীগণের নিকট শিক্ষানবীশ আইনজীবীগণ তাঁহার সিনিয়র বিজ্ঞ আইনজীবীর সঙ্গে না থেকে নিজে নিজে হলরুমে আইনজীবীদের নির্ধারিত চেয়ারে বসে মক্কেলের সঙ্গে মামলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে অধিকারী হবেন না। বিজ্ঞ আইনজীবী ছাড়া কোনো শিক্ষানবীশ মামলা গ্রহন বা পরিচালনা করলে তিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হবেন।

👁 ৯ বার দেখা হয়েছে · ⬇ ৫ বার ডাউনলোড
২৮ সেপ্ট

আইনজীবী সমিতির অধীন কর্মরত মোহরার ‍নিয়ম শৃঙ্খলা

‍নিয়ম শৃঙ্খলা 📎 PDF

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র আইনজীবী সমিতির অধীন কর্মরত কোন মোহরার কোন হলরুমে বসতে পারবেন না, আইনজীবী সদৃশ কোন পোষাক পরিধান করতে পারবেন না এবং মোহরার কার্ড দৃশ্যমানভাবে গলায় ঝুলিয়া রাখতে হবে। বিজ্ঞ আইনজীবী ব্যতিত কোনো প্রকার মামলা গ্রহণ বা পরিচালনা করতে পারবেন না।

👁 ৯ বার দেখা হয়েছে · ⬇ ৩ বার ডাউনলোড
২৪ সেপ্ট

সংবর্ধনা অনুষ্ঠান

সভা 📎 PDF

নোয়াখালী জেলা ও দায়রা জজ মহোদয়ের বদলী জনিত শুন্য পদে জনাব মো. মাইনুল হক মহোদয়কে পদায়ন করা হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় আগামী ২৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হল রুমে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠানটি সফল ও সুন্দর করার লক্ষ্যে বিজ্ঞ আইনজীবী মহোদয়গণকে নির্ধারিত সময়ে ২ নম্বর হল রুমে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

👁 ১২ বার দেখা হয়েছে · ⬇ ৪ বার ডাউনলোড
১৭ সেপ্ট

কোনো অনির্ধারিত ফরম বা ফরমেটে দস্তখত করিয়া আদালতে দাখিল না করার নোটিশ

সাধারণ 📎 PDF

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির বিভিন্ন ফরম এবং বিভিন্ন ফরমেটে জাল জালিয়াতির বিষয়ে আলোচনা ক্রমে সমিতির সদস্যগণকে কোনো অনির্ধারিত ফরম কিংবা ফিরিস্তি কিংবা কোনো ফরমেটে দস্তখত করিয়া আদালতে দাখিল না করিতে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তথাপী কোন বিজ্ঞ সদস্য তদরূপ কোন কার্য করিলে তাঁহার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

👁 ২৬ বার দেখা হয়েছে · ⬇ ৫ বার ডাউনলোড
১৫ সেপ্ট

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মালিকীয় দোকান ঘর ভাড়া দেওয়ার নোটিশ

সাধারণ 📎 PDF

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মালিকীয় ৯ এবং ১৯ নং দোকান খালি হয়েছে। উল্লিখিত দোকান দুইটি নতুন করিয়া ভাড়া দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী ৫০০/- (পাঁচ শত) টাকার (অফেরতযোগ্য) জমা রশিদ এবং দরখাস্ত প্রদানসহ আগ্রহীগণ আগামী ২৮/০৯/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩.৩০ ঘটিকার মধ্যে দরখাস্ত দাখিল করিতে বিনীত অনুরোধ করা হইল।

👁 ১৯ বার দেখা হয়েছে · ⬇ ৬ বার ডাউনলোড
০৭ সেপ্ট

দাবা টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২)

ক্রীড়া 📎 PDF

এতদ্দ্বারা নোয়াখালী জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে "দাবা টুর্নামেন্ট-২০২৬খ্রি. (সিজন-২)” আয়োজন করা হইয়াছে। আগ্রহী বিজ্ঞ আইনজীবী মহোদয়কে আগামী ২০/০৯/২০২৬খ্রি. রোজ রবিবার বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অফিসে রেজিস্ট্রেশন ফি (একক দল ভিত্তিক) পুরুষ আইনজীবীগণ (প্রতি দল) ৫০০/- (পাঁচশত) টাকা। মহিলা আইনজীবীগণ (প্রতি দল) ৩০০/- (তিনশত) টাকা জমা প্রদান করিয়া, জমা প্রদান রশিদের ফটোকপিসহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের নিকট খেলোয়াড়দের নাম জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

👁 ১০ বার দেখা হয়েছে · ⬇ ১ বার ডাউনলোড