⚖
সত্যের জয় হবেই

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংঘবদ্ধ আইনজীবীদের ঐতিহ্যবাহী সমিতি

সদস্য ব্যবস্থাপনা, ফরম বিক্রয়, চাঁদা আদায় ও সমিতির যাবতীয় কার্যক্রম এখন এক ডিজিটাল প্ল্যাটফর্মে — স্বচ্ছ, নির্ভুল ও দ্রুত।

৮২২
নিবন্ধিত সদস্য
৭৬১
পুরুষ সদস্য
৬১
নারী সদস্য
১৮৮৬
প্রতিষ্ঠাকাল
১৫
কার্যকরী সদস্য
২
পাঠাগারের বই
📢সদস্য চাঁদা পরিশোধের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ✦ নতুন সদস্যপদের আবেদন এখন অনলাইনে ✦ নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে "দাবা টুর্নামেন্ট-২০২৬খ্রি. (সিজন-২)” আয়োজন করা হইয়াছে।
আমাদের পরিচিতি

একশত চল্লিশ বছরের ঐতিহ্য ও পেশাদারিত্বের ধারাবাহিকতা

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি অত্র জেলার আইন পেশার কেন্দ্রবিন্দু। সদস্যদের কল্যাণ, পেশাগত মান রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণে সমিতি নিরলসভাবে কাজ করে আসছে। নিচের পাতাগুলোতে সমিতির ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য, গঠনতন্ত্র, কার্যক্রম ও লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিস্তারিত →

🔍 সদস্য খোঁজা

নাম, মেম্বারশীপ আইডি বা মোবাইল নম্বর দিয়ে সমিতির সদস্য যাচাই করুন।

🧾 ফরম যাচাই

ডিজিটাল কাউন্টার থেকে কেনা ফরমের স্টিকারে ছাপা নম্বর দিয়ে ফরমটি আসল কি না দেখুন।

সভাপতির বাণী

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সাত দশকের বিশ্বস্ত সহযাত্রী। ডিজিটাল ব্যবস্থাপনার এই নতুন অধ্যায়ে সদস্যদের সেবা আরও স্বচ্ছ ও দ্রুত হবে — এই প্রত্যাশা করি। সমিতির প্রতিটি সদস্যের তথ্য, চাঁদা ও সেবা এখন এক প্ল্যাটফর্মে। সদস্যদের সহযোগিতায় আমরা একটি আধুনিক, জবাবদিহিমূলক সমিতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাধারণ সম্পাদকের নিবেদন

সম্মানিত সদস্যবৃন্দ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির পেশাগত মর্যাদা, পারস্পারিক সহযোগিতা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং কোন প্রকারের আর্থিক তছরুফ যেন না হয় সেদিকে নজর রেখে সমিতির কার্যক্রম কে আরো গতিশীল, সুশৃঙ্খল ও স্বচ্ছ করার লক্ষ্যে পুরাতন সাইটটি বাদ দিয়ে নতুন করে ওয়েবসাইটটি চালুর কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত। এই ওয়েবসাইটের মাধ্যমে সমিতির আয়-ব্যয়ের হিসাব যেমন: প্রতিদিন-প্রতি মুহুর্তে নবায়নকৃত হবে তেমনি আর্থিক বিবরণী, কার্যকরী কমিটির সিদ্ধান্ত ও কার্যক্রম, নোটিশ, বিজ্ঞপ্তি, সদস্যদের প্রয়োজনীয় তথ্য এবং পাঠাগারের বই এর পরিমান, সম্পদের পরিমান, সমিতির আনুষঙ্গিক বিষয় যথা সম্ভব নিয়মিতভাবে প্রকাশ করা হবে। আমি বিশ্বাস করি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা থাকলে একই সাথে চাহিদা মোতাবেক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে সমিতির সকল বিজ্ঞ সদস্যের আস্থা অর্জনে সক্ষম হবে। এই ওয়েবসাইট কেবল তথ্য সংরক্ষণ বা প্রকাশ করবে না বরং এটি হবে সদস্য এবং সমিতির সঙ্গে একটি উম্মুক্ত সহজ ও কার্যকর যোগাযোগের মাধ্যম। সমিতির সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মানিত সদস্যদের মতামত পরামর্শ ও সহযোগিতা আমাদের পথ চলার অন্যতম শক্তি। আসুন পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা, পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের আইনজীবী সমিতিকে আরও সমৃদ্ধ ও মর্যদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করি। এই মহতী উদ্যোগে মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হউন, আমিন!

সদস্য পোর্টালে প্রবেশ করুন

প্রোফাইল, চাঁদার হিসাব, রশিদ, চেম্বার ভাড়া ও লাইব্রেরি — ২৪/৭ আপনার হাতের মুঠোয়।

💳 চাঁদার হিসাব 🧾 রশিদ ডাউনলোড 🏢 চেম্বার ভাড়া 📚 লাইব্রেরির বই 🪪 আইডি কার্ড 💰 ঋণের হিসাব

পোর্টালের পাসওয়ার্ড পাননি? সমিতির অফিসে যোগাযোগ করুন →

সদস্য লগইন →